সাতসকালে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ, ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে  

শিলিগুড়ি, ২৪ জুনঃ শিলিগুড়িতে একের পর এক অপরাধমূলক ঘটনা।আতঙ্কিত শহরবাসী।এবারে বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকায়।অপহৃত ব্যক্তির নাম প্রভাকর সিং ওরফে দীপক।শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে।

প্রভাকর সিং এর শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে আড়ত রয়েছে।প্রতিদিনের মত আজ সকালেও আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি।বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে চম্পাসারি মেইন রোডে একদল দুষ্কৃতি প্রভাকর সিংকে বন্দুক দেখিয়ে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়।আর এই গোটা ঘটনা দেখে ফেলেন স্থানীয় এক মহিলা।এরপর তিনিই ব্যবসায়ীর পরিবারকে গোটা বিষয়টি জানান।

এদিকে ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।খবর দেওয়া হয় প্রধাননগর থানায়।খবর পেয়েই প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শী মহিলার বয়ান অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করেছে।চম্পাসারি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

এই বিষয়ে প্রভাকর সিং এর স্ত্রী জানান, আমার স্বামীর কারো সঙ্গে কোনরকম শত্রুতা নেই।উনি খুবই সরল ও সাধারণ মানুষ।তিনি তাঁর কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকেন।

এদিকে ছেলের অপহরণের খবরে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ মা বাবা।বর্তমানে প্রভাকর সিংকে সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে আনতে তদন্তে নেমেছে পুলিশ।

শহরে এভাবে একের পর এক অপরাধমূলক ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisritzbet girişurfa haberşanlıurfa habersekabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetholiganbetmatbetimajbetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomimajbet giriş Built with ❤︎ by appycodes