বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন!ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা

ফুলবাড়ি, ২০ জুলাইঃ বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন।সেই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।খারাপ পরিস্থিতির জন্য ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা।

সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। সেই আন্দোলনের জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।এই পরিস্থিতির জেরে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন। এছাড়া বাংলাদেশে যারা বেড়াতে গিয়েছেন তারাও ঘরে ফিরে আসছেন।

শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা যায়। তাদের মধ্যে কেউ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির, কেউ বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালের বাসিন্দা। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন।

বাংলাদেশ থেকে আশা নেপালের এক পড়ুয়া বলেন, মূলত আন্দোলন বেশি হচ্ছে ঢাকাতে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়া গতকাল ১৪৪ ধারা ঘোষণা করেছে বাংলাদেশে। ছাত্র আন্দোলন এতটাই আকার ধারণ করেছে যে সেখানে থাকা নিরাপদ বলে মনে হয়নি, তাই বাড়িতে ফিরে এলাম। নিজেরা গাড়ি রিজার্ভ করে প্রধান সড়ক ছেড়ে গ্রামীন রাস্তা দিয়ে এসেছি।একই কথা জানান আরেক পড়ুয়া।আন্দোলন মূলত শহরগুলিতে হচ্ছে।তবে ইন্টারনেট বন্ধ থাকায় বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।এছাড়া মা-বাবার সঙ্গে কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ।বাবা-মাও এব্যাপারে চিন্তায় রয়েছেন তাই দেশে ফিরে এলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetperabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandrabetparkgrandpashabet güncel girişjojobet güncel giriştarafbetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişamgbahisbetsalvador girişgameofbetbetsalvadorpalacebetbetgit girişpalacaebetbetgitgameofbet girişgameofbet girişgameofbetgameofbetgrandpashabet girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetbetsalvadorcasibomgrandpashabetcasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes