কাজ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু দুই বন্ধুর-আহত আরও ১

রাজগঞ্জ, ৭ জুলাইঃ কাজ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর।আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে গজলডোবা – ফুলবাড়ি ক্যানাল রাস্তায় সীতারাম মন্দির সংলগ্ন এলাকায়। মৃত দুজনের নাম ইন্দ্রজিৎ রায় ( ২১ ), ও বাপ্পা রায় ( ১৯ )। তাদের বাড়ি রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মেনঘরা এলাকায়। আহত যুবকের নাম রাজু রায় ( ২০ )। তার বাড়ি মান্তাদারির গেটবাজার এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার তিন যুবক সাহুডাঙ্গি এলাকার একটি কারখানায় কাজ করতো। গতকাল রাতে কাজ থেকে তিন বন্ধু একটি বাইকে বাড়ি ফিরছিল। তিস্তা ক্যানাল রোডে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই রোড দিয়ে যাওয়া কোনো গাড়ির নীচে চাপা পড়ে যায় দুজন।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজিৎ ও বাপ্পার।  আহত হয় রাজু। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এবং বাড়িতে খবর দেয়। তিনজনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetperabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetdegiscek2bahiscasinoholiganbetpusulabetgrandpashabetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetkazandrabetparkgrandpashabet güncel girişjojobet güncel giriştipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetdegiscek1grandpashabet güncel girişcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbet Built with ❤︎ by appycodes