গোয়াহাটিতে গিয়েছিলেন শ্রমিকের কাজে, বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক

রাজগঞ্জ, ৭ জুনঃ গোয়াহাটিতে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে।সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ এক যবুক।নিখোঁজ যুবকের নাম পবিত্র মন্ডল।রাজগঞ্জ ব্লকের আমবাড়ির মহামায়া কলোনির বাসিন্দা। প্রায় তিনদিন আগে গোয়াহাটি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি পবিত্র।চিন্তায় রয়েছে গোটা পরিবার।

পরিবারের সদস্যরা জানান, অভাবের সংসার সামলাতে গোয়াহাটিতে কাঠমিস্ত্রীর কাজের উদ্দেশ্যে গিয়েছিল পবিত্র।সেখানে কাজ করার সময় আহত হয় সে।এরপর তিনদিন আগে বাড়ি ফেরার জন্য রওনা হয় যুবক।আজ তিনদিন পেরিয়ে গেলেও খোঁজ নেই তার।

এদিকে আমবাড়ি ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করার জন্য যাওয়া হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।যেকারনে যুবকের খোঁজ পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes