শিলিগুড়ির সন্তোষীনগর এলাকায় বাড়িভাড়া নিয়ে দেহব্যবসা! অভিযান পুলিশের

শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ বাড়িভাড়া নিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগ।শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর এলাকায় অভিযান চালিয়ে বেশকয়েকজনকে আটক করলো খালপাড়ার ফাঁড়ির পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় কিছু বাড়িতে বহিরাগত যুবতী ও মহিলাদের আনাগোনা লেগেই ছিল।পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের সেইসব বাড়িগুলিতে ঢুকতে দেখতেন স্থানীয় বাসিন্দারা।কিন্তু প্রমাণের অভাবে কাউকে ধরা যায়নি।রবিবার সকালে স্থানীয়দের অভিযোগ শুনে এলাকায় পৌঁছান ওয়ার্ড কো-অর্ডিনেটর দুর্গা সিং।এরপরই পুলিশকে জানানো হয়।একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকয়েকজনকে হাতেনাতে ধরে আটক করে খালপাড়া ফাঁড়ির পুলিশ।

আশপাশের কিছু বাড়িতেও অভিযান চালান পুলিশ কর্মীরা।দেখা যায় এক একটি বাড়িতে ছোট ছোট প্রচুর ঘর।সেখানে কারা আসছেন কারা যাচ্ছেন তার কোনও তথ্যই কো-অর্ডিনেটর কিংবা পুলিশের কাছে নেই।

এদিন দুর্গা সিং বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়েই আসি৷পুলিশকে ফোন করি।দুজন ধরাও পড়েছে।তারা স্বীকারও করে যে দেহব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতেই ২০-২৫ জন যুবতী পালিয়ে যায়৷ভিনরাজ্য থেকেও অনেকে এসে থাকছেন যাদের কোনো তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomjojobetkargabetİmajbetimajbetjojobetCasibomjojobetgrandpashabetcasibomxslotnesinecasinotipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habervdcasinomatadorbetcasibomVdcasinomatbet güncel girişsekabet girişpusulabet güncel girişjojobetjojobetsuperbetin girişjojobet girişvdcasino girişgrandpashabetjojobetpalacebetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetgrandpashabetholiganbet Deneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibombetsalvador giriş Built with ❤︎ by appycodes