চলন্ত বাস থেকে খুলে বেরিয়ে এলো চাকা, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস

বাগডোগরা, ২৮ ফেব্রুয়ারিঃ চলন্ত বাস থেকে খুলে বেরিয়ে এলো চাকা।বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রায়গঞ্জ-শিলিগুড়িগামী যাত্রীবাহী বাস।

জানা গিয়েছে,  রায়গঞ্জ থেকে শিলিগুড়িতে আসার সময় ঘোষপুকুর ওভারব্রিজ থেকে নামার আগে বাসের পেছনের চাকা দুটি খুলে বাইরে বেরিয়ে আসে।এরপর নিয়ন্ত্রন হারিয়ে বেশকিছুটা দূর এগিয়ে গিয়ে জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মারে বাসটি।এদিকে বাসের চাকা বেরিয়ে দ্রুতগতিতে থাকা একটি স্কুটিতে ধাক্কা লাগে।ঘটনায় আহত হন স্কুটির চালক।দুমড়ে-মুচড়ে যায় স্কুটিটি।বাসের পেছনে থাকা বেশকয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ও ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পরবর্তীতে বাসটিকে ক্রেনের সাহায্যে তুলে ঘোষ পুকুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes