অবৈধভাবে ভারতে প্রবেশের আগে ইন্দো-নেপাল সীমান্তে গ্ৰেফতার বাংলাদেশী নাগরিক

খড়িবাড়ি, ১৫ জুনঃ খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে ইন্দো-নেপাল সীমান্তে গ্ৰেফতার হল এক বাংলাদেশী নাগরিক। সীমান্ত পারাপারের সময় এসএসবির হাতে ধরা পড়ে ব্যক্তি।ধৃতের নাম নন্দন দাস।বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা।


জানা গিয়েছে, রবিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল অভিযুক্ত।সীমান্ত পারাপারের সময় ব্যক্তির কাছে নথি দেখেই আটক করা হয়। তল্লাশি চালিয়ে অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার হয় বাংলাদেশি পাসপোর্ট, মেয়াদ উত্তীর্ণ ভিসা এবং বাংলাদেশের সিম কার্ড ও মোবাইল।


এসএসবি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাংলাদেশী গত ফেব্রুয়ারি মাসে দালাল মারফত সার্বিয়ায় কাজে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে নেপালে আসে।পরে দালালের খোঁজ না পেয়েই কাজে লেগে পড়েন।


অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে অভিযুক্তকে আটক করে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।এসএসবির অভিযোগের ভিত্তিতে ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes