দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জেরে মৃত্যু ব্যক্তির, গ্রেফতার ১

রাজগঞ্জ, ২০ সেপ্টেম্বরঃ দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জেরে মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম কালু ঘোষ(৫৫)।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলায়।

জানা গিয়েছে, রবিবার বিকেলে কালু ঘোষের স্ত্রী উর্মিলা ঘোষ প্রতিবেশীর বাড়ি থেকে ভাতের ফ্যান নিয়ে বাড়ি যাচ্ছিলেন।সেইসময় রাস্তায় তার ভাইপোকে কোনো বিষয়ে বকাঝকা করেন।সেসময় প্রতিবেশী এক যুবক মনীষ রজকের প্যান্টে কোনোভাবে ভাতের ফ্যান পড়ে যায়।এই নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাঁধে।ওই যুবক কালুবাবুকে ঘুসি মারায় মাটিতে পড়ে যান তিনি।এরপর তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় পঞ্চায়েত সদস্য খগেন্দ্রনাথ রায় বলেন, ওই দুই পরিবারের বচসার সময় ধাক্কায় পড়ে গিয়ে কালু ঘোষের মৃত্যু হয়েছে।বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। 

ঘটনার অভিযোগের ভিত্তিতে মনীষ রজককে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomteosbet giriştipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın alcasinolevant girişcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelernesinecasinoŞans Casinocasibom Built with ❤︎ by appycodes