বিহারে পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট

শিলিগুড়ি,২৭ জুলাইঃ বিহারে পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট।ঘটনায় রোহিত কুমার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।ধৃত যুবক বিহারের সমস্তিপুরের বাসিন্দা।ধৃতের কাছ থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।যার মোট ওজন ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ ৬৬ হাজার টাকা।বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

সরকারি আইনজীবী রতন বণিক জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার শিলিগুড়ির বর্ধমান রোডে অভিযান চালিয়ে কোচবিহার-শিলিগুড়িগামী একটি সরকারি বাস থেকে রোহিত কুমার নামে ওই যুবককে আটক করে ডিআরআই ও কাস্টমের পিএনআই ইউনিট।তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনার বিস্কুট।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে প্রথমে কোচবিহারে নিয়ে আসা হয়েছিল সোনা।এরপর সেখান থেকে শিলিগুড়ি হয়ে বিহারে পাচার করার পরিকল্পনা ছিল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbet giriştipobetcasino sitelerichild pornesrar satın alimajbetimajbet Built with ❤︎ by appycodes