বিজয় মিছিল করলেন ৪৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী দিলীপ বর্মন

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরভোটে ৪৭টি আসনের মধ্যে ৩৭টি আসনে বিজয়ী হয়ে এককভাবে সংখ্যাগরিষ্টতা অর্জন করে বোর্ড গঠন করছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের এই জয়ের জন্য ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাতে বিজয় মিছিল করলেন ৪৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী দিলীপ বর্মন।এদিন মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।এদিনের মিছিলে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

এই বিষয়ে দিলীপ বর্মন বলেন, ৪৬ নম্বর ওয়ার্ডের মানুষ বিপুল ভোটে আমাকে জয়ী করেছে।এর জন্য ওয়ার্ডের সকল মানুষকে ধন্যবাদ জানাই। ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই মিছিল বের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwindeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetPerabetperabetMeritkingJojobetJojobetjojobetgrandpashabet Built with ❤︎ by appycodes