বাইকের পেছনে ধাক্কা মেরে চালককে নিয়ে ১ কিলোমিটার ছুটল ডাম্পার, মৃত্যু ব্যক্তির  

শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ বাইককে ধাক্কা মেরে, বাইক সহ বাইক চালককে নিয়ে প্রায় এক কিলোমিটার পথ ছুটল ডাম্পার।ঘটনায় মৃত্যু ব্যক্তির।বৃহস্পতিবার রাতে বাগডোগরার গোঁসাইপুরের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।মৃতের নাম অনন্ত দাস।লোয়ার বাগডোগরার ১০৫ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন।

জানা গিয়েছে, এদিন রাতে বাড়ি ফিরছিলেন অনন্ত দাস।গোঁসাইপুরের কাছে তার বাইকে পেছন থেকে ধাক্কা মারে একটি দ্রুতগতির ডাম্পার।এরফলে ডাম্পারের নীচে আটকে যান ব্যক্তি।আর সেই অবস্থায় প্রায় ১ কিলোমিটার রাস্তা বাইক ও চালককে টেনে নিয়ে যান ডাম্পার চালক।এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পড়ে যান ব্যক্তি।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।পরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বাইক ও ডাম্পারটিতে আগুন লেগে যায়।এদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় ডাম্পার চালক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানা ও বাগডোগরা ট্রাফিক পুলিশ।দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ডাম্পার চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।এদিকে ঘটনার পর বেপরোয়া ডাম্পার চালানোর প্রতিবাদে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


pashagaminglunabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetPusulabet girişPusulabet güncel girişgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomcasinowontipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabettarafbetbonus veren sitelertarafbetjojobetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın aljojobetGrandpashabetbonus veren sitelercasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelerpalacebetŞans Casinocasibomjojobet Built with ❤︎ by appycodes