শিলিগুড়িতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ শিলিগুড়ির পোড়াঝাড় এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম এমডি মকসদ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই নৌকাঘাট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

গতকাল অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। অভিযোগ, ধৃত এমডি মকসদ মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে।

ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes