বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে  ই-রিকশা, উদ্যোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের

শিলিগুড়ি,১৬ মার্চঃ বিনা ভাড়ায় ই-রিক্সা চেপে স্বচ্ছন্দে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবে পরীক্ষার্থীরা।পরীক্ষার্থীদের সঙ্গে যেতে পারবেন তাদের অভিভাবকেরাও। তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে এমনই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই পরিষেবা।পরিষেবা পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

রাজ্যজুড়ে চলছে উচ্চমাধ্যমিক। কারও পরীক্ষার সিট পড়েছে বাড়ি থেকে  ৩ কিলোমিটারের মধ্যে, কারও বা ১০ কিলোমিটার পর্যন্ত। অনেকেই চিন্তিত ছিলেন কীভাবে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন। তাদের চিন্তা মুক্ত করতেই পরীক্ষার কয়দিন বিনামূল্যে ই-রিকশা পরিষেবা দেওয়ার কথা ভেবেছে দার্জিলিং জেলা INTTUC-র অন্তর্গত শিলিগুড়ি টাউন ব্লক-২।

টাউন ২ ব্লকের ১৭টি ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে। এছাড়াও আশিঘর মোড়, জলেশ্বরী,কানকাটা মোড়, হাতিয়াডাঙ্গা, ফকদইবাড়ি এলাকার ছাত্র-ছাত্রীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেবেন ই-রিকশা চালকরা।প্রায় ৫০টি ই-রিকশা এই কাজ করবে। যে ই-রিকশাগুলি এই পরিষেবা দিচ্ছে সেগুলিতে লাগানো হয়েছে পোস্টার। আজ শিলিগুড়ি পুরনিগমের ২২নং ওয়ার্ডের অরবিন্দপল্লী থেকে এই পরিষেবার শুভ সূচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes