মেলেনি পণ, বিয়ের একদিন আগে পালালো পাত্র  

শিলিগুড়ি, ৪ জুলাইঃ বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল।রবিবার ছিল বিয়ে।বিয়ের একদিন আগেই পালিয়ে গেল পাত্র।তার কারণ মেলেনি পণ, তাই বিয়ে করতে নারাজ পাত্র।  

জানা গিয়েছে, শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহাকালপল্লীর বাসিন্দা এক টোটো চালক তার মেয়ের বিয়ে চয়ন পাড়ার বাসিন্দা পাত্র নিমাই ঘোষের সঙ্গে ঠিক করেন।এক মাস আগে আইনি বিয়েও সম্পন্ন হয়।এরপর বিয়ের দিনক্ষন ঠিক হয়।বিয়ের নিমন্ত্রণ সহ সমস্ত আয়োজনও সম্পন্ন হয়েছিল।তবে বিয়ের ঠিক একদিন আগে গত শনিবার রাতে পাত্রের বাড়ির তরফে জানানো হয় ছেলে বিয়ে করতে চায় না।তাই এই বিয়ে হবে না।

পাত্রী পক্ষের অভিযোগ, গত ৫ পাঁচ মাস আগে দেখেশুনেই বিয়ে ঠিক করা হয়েছিল।এরপর থেকে পাত্র নিমাই ঘোষ এবং তার পরিবার পণের দাবি করে আসছিল।আইনি বিয়েও করা হয়েছিল।সামাজিকভাবে বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল।বিয়ের ঠিক একদিন আগে জানানো হয় ছেলে বিয়ে করতে চায় না।

ঘটনার পরই পাত্রী পক্ষ থানায় অভিযোগ দায়ের করে।এদিকে পাত্রের বাড়িতে গেলে গেটে তালা দেখতে পান পাত্রীর পরিবারের সদস্যরা।এদিকে নিমাই ঘোষের প্রতিবেশীরা জানান, রবিবার বিয়ে ছিল।তবে বিয়ের একদিন আগেই ছেলে ও তার পরিবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişnew pornbahiscasinosekabetmatbetimajbetvdcasinovdcasinopusulabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetkazandrainterbahissezarcasinojojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetporn liveperabetcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetgrandpashabetgrandpashabet girişwbahis girişwbahistempobetcasibom Built with ❤︎ by appycodes