শিলিগুড়িতে বিয়ের আগে পালাল ‘পাত্র’, পুলিশ ডেকে বাড়িতে হাজির পাত্রীর পরিবার

শিলিগুড়ি,৩ মেঃ বিয়ের আগে হঠাৎ বাড়ি থেকে পালালো পাত্র। মাথায় হাত পাত্রীর পরিবারের। শেষমেষ ক্ষুব্ধ হয়ে পাত্রের বাড়িতে পুলিশ ডেকে হাজির হল পাত্রীর পরিবার। শিলিগুড়ির বাঘাযতীন কলোনির বাসিন্দা এক যুবতীর সঙ্গে এনজেপি ভক্তিনগরের বাসিন্দা এক যুবকের বিয়ে ঠিক হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ তার আগে হঠাৎ পাত্র নিখোঁজ হয়ে যায়। খোঁজ পাওয়া যাচ্ছে না পাত্রের।

এরপরই মঙ্গলবার দুপুরে পাত্রের বাড়িতে হাজির হয় পাত্রীর পরিবার। দুই পক্ষের মধ্যেই ব্যাপক বচসা শুরু হয়। পরে এনজেপি থানার পুলিশ সেখানে যায়।

পাত্রীর পরিবারের অভিযোগ, আশীর্বাদ হয়েছিল। সব ঠিক ছিল। হঠাৎ করে পাত্রের খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে জানানো হয়। পাত্রের পরিবার সব জানে।

এদিকে পাত্রের পরিবার জানায়, দুর্ব্যবহার করেছে পাত্রীর পরিবার। যেকারণে পাত্র বিয়ে করতে রাজি নয়। ফোনে না পেয়ে পাত্রীকে ম্যাসেজ করে জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahiscasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes