নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে দার্জিলিং জেলা বিজেপির তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ দার্জিলিং জেলা বিজেপির তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হল।

এদিন বিজেপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপির দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্ত।এর পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।এদিন ঘোড়ায় চড়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাংসদ।শোভাযাত্রাটি হাসমি চক থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে হাতিমোড়ে নেতাজি মূর্তির সামনে শেষ হয়।এরপর সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজু বিস্ত সহ অন্যান্য কার্যকর্তারা।

এদিনের অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্ত, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortsezarcasinocasinopermatadorbetjojobetjojobet girişjojobet giriş Built with ❤︎ by appycodes