বিজেপি’র টিকিট না পেলে শিলিগুড়িতে নির্দলে দাঁড়ানোর ঘোষণা হনুমানপ্রসাদের

শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ দল থেকে টিকিট পাবেন কিনা জানেন না।কিন্তু পুরনিগম নির্বাচনে লড়ার ইচ্ছে রয়েছে।ফলে বিজেপির টিকিট না পেলেও এবার ৪১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন হনুমানপ্রসাদ আগরওয়াল।মঙ্গলবার ৫০০ টাকা দিয়ে মনোনয়ন পত্র তুলেছেন।তাঁর কথা যদি বিজেপি টিকিট না দেয় তবে তিনি নির্দল হয়ে ওয়ার্ডে নির্বাচনে লড়বেন।

হনুমানপ্রসাদ আগরওয়াল জানান, তিনি বহুবছর ধরে বিজেপি করছেন।দলের প্রবীণ একজন নেতা।কিন্তু ২০১৫ সালে তাদের পছন্দসই প্রার্থীকে টিকিট দেয়নি দল।এবার নিজে নির্বাচনে দাঁড়াতে চেয়ে বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মণ, শিখা চ্যাটার্জির সঙ্গে যোগাযোগও করেছেন।এখনও সবুজ সংকেত আসেনি বলে দাবি তাঁর।কিন্তু জানিয়েছেন যদি শেষ পর্যন্ত টিকিট না পান তাহলে নির্দল হিসেবে দাঁড়াবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetvolemobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes