বাগডোগরা বালিকা বিদ্যালয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে বচসা ও মারধরের ঘটনায় উত্তেজনা

বাগডোগরা, ২৬ জুনঃ দুই ভোটারকে নিয়ে বিজেপির পোলিং এজেন্ট এবং তৃণমূল প্রার্থী উজ্জ্বল শর্মার মধ্যে বচসা ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগডোগরা বালিকা বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে।ঘটনায় আহত হন বিজেপির পোলিং এজেন্ট সিদ্ধার্থ থাপা।ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে বাগডোগরা বালিকা বিদ্যালয় চত্বর।খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ এবং বিজেপি জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

বিজেপির তরফে অভিযোগ করা হয় বিজেপির পোলিং এজেন্টকে মারধর এবং ভোটারকে প্রভাবিত করা হয়েছিল।বিধায়ক আনন্দময় বর্মন বলেন, বাগডোগরায় তৃণমূল বুঝে গেছে যে এখানে তাদের শক্তি নেই।তাই তারা ভয়ে বিজেপির কার্যকর্তাদের ওপর হামলা করছে।আমরা চাই যারা এই ধরণের ঘটনার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসন তাদের অবিলম্বে গ্রেফতার করুক।

বিজেপির তোলা সমস্ত অভিযোগকে অস্বীকার করে তৃণমূল।এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, বিজেপি উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।নির্বাচনে হারছেন তা জেনেই বিজেপির কর্মীরা এই ধরণের ঘটনার সৃষ্টি করে আশান্তির পরিবেশ সৃষ্টি করছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


neredebahisjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetDeneme Bonusu Veren SitelerbahiscasinolunabetjojobetpusulabetvdcasinograndpashabetsekabetmatbetimajbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetromabettophillbetjojobetjojobetgrandpashabetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet girişcasibom1wincratosroyalbetgameofbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetbetgitbetgitwbahisinterbahisbetbey girişwbahisinterbahisbetgarantitlcasinocasibommatbetGrandpashabetsekabetimajbetpusulabetvdcasino girişsekabet girişbettiltpalacebetnesinecasino1winibizabetcratosroyalbetgrandpashabetgameofbetsonbahisholiganbetholiganbet girişgrandpashabetgrandpashabet girişbettilt girişcasibompusulabet girişdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes