রাজগঞ্জ, ১২ মেঃ রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে বিশ্ব বাংলা লোগো গেরুয়া রং দিয়ে মুছে দিলেন বিজেপির কর্মীরা।
মঙ্গলবার রাজগঞ্জ বিধানসভার শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত হন।এরপর বাংলা সহায়ক কেন্দ্রের পাশে থাকা বিশ্ব বাংলা লোগোর উপর গেরুয়া রং লাগিয়ে তা মুছে দেন।
এদিন শুধু বিশ্ব বাংলা লোগো মুছেই ক্ষান্ত থাকেননি বিজেপি কর্মীরা। পঞ্চায়েত কার্যালয়ের পাশেই থাকা দেবী চৌধুরানী সভাকক্ষে রাখা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় কাগজ আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
