ফুলবাড়ি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন   

শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো ফুলবাড়ি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।

অম্বিকানগর দলীয় কার্যালয়ে শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী, মহম্মদ আহীদ, সুকান্ত কর, সম্পা নন্দী, কিশোর মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।

রক্ত সংকট মেটাতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortsezarcasinoligobetmatadorbetjojobetjojobet giriş Built with ❤︎ by appycodes