নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

নকশালবাড়ি, ১৭ মেঃ রক্তদান জীবন দান এই বার্তাকে সামনে রেখে ও রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো নকশালবাড়ি সারদা বিদ্যামন্দির। এদিন পাল পি হ্যারিস শিলিগুড়ি রোটারি ব্ল্যাড সেন্টারের সহযোগিতায় এবং সারদা বিদ্যামন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। ১০০ ইউনিট রক্তের লক্ষ্য মাত্রা রেখে এই শিবিরে স্কুলের অভিভাবক, প্রাক্তনী ও স্থানীয়রা রক্তদান করে। পার্শ্ববর্তী এলাকার মহিলা, পুরুষ সহ যুবকরাও উৎসাহের সঙ্গে রক্তদানে এগিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *