শ্রমিক দিবসে মানবিক উদ্যোগ! ফুলবাড়ি মহারাজ অগ্রসেন হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন

ফুলবাড়ি, ১ মেঃ শ্রমিক দিবসে মানবিক নজির, ফুলবাড়ি মহারাজ অগ্রসেন হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন।রক্তের সংকট মেটাতে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি হাসপাতালের কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিদিনই বহু রোগীর চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়।অনেক সময় জরুরি মুহূর্তে রক্তের অভাব দেখা দেয়। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই শ্রমিক দিবসে এই মানবিক উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই রক্তদান শিবিরে উৎসাহের ছবি ধরা পড়ে।পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান উৎসাহে রক্তদান করেন।হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মী থেকে শুরু করে স্থানীয় বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এই শিবিরে মোট ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes