জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ১ আগস্টঃ নিজের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগছ এলাকার বাসিন্দা রজনী খাতুন।

জানা গিয়েছে, ২৩ তম জন্মদিন উপলক্ষে রবিবার রাজগঞ্জের জরিফন নেছা ফাউন্ডেশনের পরিচালনায় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় গন্ডার মোড় এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেন রজনী খাতুন।এলাকার যুব ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন।শিবিরে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে বলে জানা গিয়েছে।এদিনের শিবিরে রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।

এই বিষয়ে রজনী খাতুন বলেন, ছোট বেলা থেকেই ইচ্ছে ছিলো রক্তদান শিবির করার।তা আজ করতে পেরে খুব ভালো লাগছে।আগামীতেও রক্তদান শিবির করা হবে বলে জানান তিনি।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক অমিত সরকার, ফাউন্ডেশনের সভাপতি আনারুল হক, সম্পাদক মিজানুর করিম সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes