মধুচক্র ও বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে থানা ঘেরাও স্থানীয়দের

মালদা,১২ আগস্টঃ মধুচক্র ও বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে বুধবার ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।এই ঘটনায় এক মহিলা সহ দুই অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের জোতপৃথ্বী এলাকার বাসিন্দা  ছন্দা মন্ডল এবং বিশ্বজিৎ মন্ডল যৌথভাবে একটি বাড়িতেই বেআইনি মদের ঠেক এবং মধুচক্রের আসর চালাচ্ছে।বাইরে থেকে অবাঞ্চিত ভাবে অচেনা যুবতীদের নিয়ে আসা হচ্ছে।বহিরাগত দুষ্কৃতীদের আখড়া গজিয়ে উঠেছে এলাকায়।এই ঘটনার প্রতিবাদ করাতে কয়েকজন গ্রামবাসীকে প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ।এরপরই ক্ষিপ্ত গ্রামবাসীরা এদিন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইংরেজবাজার থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।

অন্যদিকে ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbet girişmobilbahisGrandpashabet girişesrar satın alchild pornimajbetimajbet Built with ❤︎ by appycodes