শিলিগুড়িতে বন্ধুকে খুনের অভিযোগ অপর বন্ধুর বিরুদ্ধে, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ২৬ জুলাইঃ বন্ধুকে খুনের অভিযোগ উঠলো অপর বন্ধুর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ঝংকার মোড়ে নির্মিয়মান ফ্লাইওভারের কাছে।মৃতের নাম দেব ভানু ভুতি(৩৪)।৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ব্যক্তি।অভিযুক্তের নাম সিন্টু কুমার।

জানা গিয়েছে, দেব ভানু ভুতি এবং সিন্টু কুমার দুজনেই ভালো বন্ধু ছিল।কিন্তু ছোট্ট বিষয়ে তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়।গত কয়েকদিন আগে সিন্টু কুমার মদ্যপান করে দেব ভানু ভুতির বাড়িতে যায়।সেইসময় দুজনের মধ্যে কোন বিষয়ে বচসা হয়।অভিযোগ, ওইদিন সিন্টু তার বন্ধুকে হুমকি দেয়।এদিকে গতকাল রাতে সিন্টু তার কয়েকজন সঙ্গীর সঙ্গে ঝংকার মোড়ে ফ্লাইওভারের কাছে দাঁড়িয়েছিল।সেইসময় দেব ভানু ভুতি টোটো চালিয়ে বাড়ি ফিরছিল। 

অভিযোগ, সিন্টু তাকে দাঁড়িয়ে করিয়ে সঙ্গীদের সঙ্গে মিলে মারধর করে এবং গলা টিপে ধরে।খবর পেয়ে পরিবারের সদস্যরা পৌঁছে ব্যক্তিকে উদ্ধার শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করায়।সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

ঘটনার পর অভিযুক্ত সিন্টু কুমারের পাশাপাশি তার সঙ্গী বাপ্পা দাস সহ চার জনের নামে খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwindeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetPerabetperabetjojobetJojobetJojobetjojobetgrandpashabet Built with ❤︎ by appycodes