বৌমার অত্যাচারে অতিষ্ঠ, পুলিশের দ্বারস্থ হলেন বৃদ্ধা

রাজগঞ্জ, ৬ ডিসেম্বরঃ বৌমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ এক বৃদ্ধা।রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব ধনতলার বাসিন্দা মহাদেব বিশ্বাস তার স্ত্রী সবিতা ও বৃদ্ধা মা শ্যামদাসী বিশ্বাসকে নিয়ে থাকতেন।স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় কয়েক বছর ধরে মহাদেব বাবু বাড়িতে থাকেন না।সবিতা বিশ্বাস শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে কাজ করেন।

বৃদ্ধা শ্যামদাসীদেবী অভিযোগ, বৌমা অনেক বছর থেকে আমার উপর অত্যাচার করছে।বৌমার অত্যাচারে ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে।আমাকে ঠিকমতো খেতে দেয় না।মারধর করে।বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে।অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বৃদ্ধার পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা সোমা মন্ডল ও মহামায়া বিশ্বাস বলেন, ওই মহিলা তার শাশুড়িকে অকথ্য অত্যাচার করে।ঠিকমত খেতে দেয় না।ফলে এলাকার পরিবেশেও প্রভাব পড়ছে।

এদিকে সবিতা বিশ্বাস বলেন, শাশুড়ি ও প্রতিবেশীদের অভিযোগ ভিত্তিহীন।মিথ্যা অভিযোগ করে আমাকে উচ্ছেদ করার চক্রান্ত করছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes