লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও নগদ টাকা সহ গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ১৬ জুনঃ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট(ডিডি)।ধৃতের নাম বাপী সিং(৩০)।মাটিগাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, রবিবার রাতে ধৃত যুবক স্কুটিতে করে ব্রাউন সুগার ডেলিভারি করতে বের হয়।এই খবর পেয়েই চাঁদমুনি এলাকায় অভিযান চালায় ডিডি টিম।সেখানে স্কুটি সহ যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশি চালাতেই স্কুটির ডিক্কি থেকে উদ্ধার হয় দেড়শো গ্রাম ব্রাউন সুগার এবং নগদ লক্ষাধিক টাকা।এরপরই গ্রেফতার করা হয় যুবককে।

ডিডি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার ডেলিভারি করে আসছিল যুবক।এই কারণে যুবকের কাছে নগদ টাকাও ছিল।শেষ ডেলিভারি করার আগেই তাকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetjojobetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes