শিলিগুড়ি সংলগ্ন তরিবাড়িতে বৌদ্ধ গুম্ফায় সাড়ম্বরে পালিত হল বুদ্ধ জয়ন্তী

শিলিগুড়ি, ১ মেঃ শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া তরিবাড়িতে বৌদ্ধ গুম্ফায় সাড়ম্বরে পালিত হল বুদ্ধ জয়ন্তী।এদিন বহু মানুষের ভিড় দেখা যায় বৌদ্ধ গুম্ফায়। এদিন সকাল থেকেই গুম্ফায় প্রার্থনা শুরু হয়।ত্রিপিটক পাঠ, দিনভর পূজা-অর্চনা সহ নানান কর্মসূচি পালন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বুদ্ধ জয়ন্তী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে।তাই প্রতিবছরই এই দিনে গুম্ফায় গিয়ে প্রার্থনায় সামিল হন হাজার হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *