আগামী ২৭ জুলাই বর্ধমান রোডের ফ্লাইওভারের উদ্বোধন! অপেক্ষায় শহরবাসী

শিলিগুড়ি, ২১ জুলাইঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।শিলিগুড়ির বহুল প্রতীক্ষিত বর্ধমান রোডের ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে আগামী ২৭ জুলাই।

রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শংকর ঘোষও।

দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে। বিশেষ করে এয়ারভিউ মোড় ও বর্ধমান রোড সংলগ্ন এলাকায় প্রতিদিনই যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।ফ্লাইওভার চালু হলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং শহরের গুরুত্বপূর্ণ এই অংশে ট্রাফিকের চাপ কমবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এতে নিত্যযাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সকলেই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর, আগামী ২৭ জুলাই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes