আগামীকাল শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ২৬ জুলাইঃ সোমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে জলপাইগুড়িতে যাবেন তিনি।এই সফরকালে বহু প্রতীক্ষিত বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফর ও ফ্লাইওভারের উদ্বোধন নিয়ে সতর্ক রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।অনুষ্ঠানের সমস্ত আয়োজন দ্রুত সম্পন্ন করা হচ্ছে।এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে ফ্লাইওভার পরিদর্শন করেন। নিরাপত্তা সহ সমস্ত বিষয় বিস্তারিত পর্যালোচনা করেন আধিকারিকেরা।

অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।বর্ধমান রোডের ফ্লাইওভারের উদ্বোধন হলে শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes