শিলিগুড়িতে বর্ধমান রোড উড়ালপুলের উদ্বোধন হল, উত্তরবঙ্গে উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, ২৭ জুলাইঃ শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে বর্ধমান রোডের উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহাত্মা গান্ধী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে উড়ালপুলের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নতুন উড়ালপুলে হেঁটে পরিদর্শন করেন।উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের সঙ্গে আগের সরকার যুদ্ধ ঘোষণা করেছিল। সেই কারণেই উড়ালপুলটি চালু হতে দেরী হয়েছে।মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে ৫০০টি নতুন আরওবি নির্মাণ করা হবে।

উত্তরবঙ্গের উন্নয়নের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়নের কাজ হবে। পাশাপাশি উত্তরকন্যায় রাজ্য সরকারের একাধিক দপ্তরের কার্যালয় চালু করা হবে, যাতে উত্তরবঙ্গের মানুষকে সরকারি কাজের জন্য আর কলকাতায় ছুটতে না হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর বর্ধমান রোডের এই উড়ালপুল চালু হওয়ায় শিলিগুড়ির অন্যতম ব্যস্ত এই এলাকায় যানজট অনেকটাই কমবে বলে আশা করছেন শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes