শিলিগুড়ির বর্ধমান রোডে সোনার অলঙ্কার সমেত ব্যাগ ছিনতাই

শিলিগুড়ি,৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির বর্ধমান রোডে মহিলার থেকে ব্যাগ ছিনতাই। আজ সকাল রাজীব নগরের বাসিন্দা প্রীতি প্রসাদ ও তার পরিবারের সদস্যরা টোটো করে বর্ধমান রোডে একটি ভবনে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। সেসময় টোটোর পিছু করে একটি স্কুটিতে দুষ্কৃতীরা আসে। প্রীতি প্রসাদের ব্যাগ টান দেয় দুষ্কৃতীরা। তখনই রাস্তায় পড়ে যান তিনি। সেই সুযোগেই ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও নগদ টাকাও ছিল। মহিলাকে পড়ে যেতে দেখেই এলাকার যুবকেরা ছুটে আসেন। যদিও ততক্ষণ ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে আসে খালপাড়া ফাঁড়ির পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

এদিকে সম্প্রতি বর্ধমান রোড সংলগ্ন খালপাড়া, নয়াবাজার এলাকায় ব্যাগ, মোবাইল ও সোনার চেন ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে।যদিও অভিযুক্তরা খুব কম ঘটনাতেই ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes