ব্যক্তিকে মারধর, অপমানে আত্মঘাতী! মৃতদেহ নিয়ে পথ অবরোধ করলেন বাসিন্দারা-চাঞ্চল্য আশিঘর এলাকায়  

শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ বেধড়ক মারধর, খুলে নেওয়া হয় পোশাক।চরম অপমানে আত্মঘাতী হয় ব্যক্তি।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ইস্টার্ন বাইপাস আশিঘর মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার প্রতিবাদে মৃতদেহ নিয়ে এসে পথ অবরোধে সামিল হলেন বাসিন্দারা।

জানা গিয়েছে, মৃতের নাম হেমন্ত রায়।পেশায় গাড়িচালক ছিলেন ব্যক্তি।গতকাল রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় বেশকয়েকজন তাকে মারধর করে বলে অভিযোগ।পোশাক খুলে নিয়ে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হয়।ঘটনার পর পুলিশ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা করানোর পর বাড়িতে ছেড়ে দেওয়া হয়।

এরপরই অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশে আত্মঘাতী হয় ব্যক্তি।ঘটনার পর পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এরপর আজ সকালে পরিবারের তরফে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।এদিকে বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে এসে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর থানার পুলিশ।পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের।পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।এই ঘটনায় কারা জড়িত তার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


pashagaminglunabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetPusulabet girişPusulabet güncel girişgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomcasinowontipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetzefoy zefoy tiktokzefoy jojobetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın aljojobetzefoy tiktokcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelerpalacebetŞans Casinocasibomjojobet Built with ❤︎ by appycodes