ফুলবাড়িতে বাইক ও লরির সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক

ফুলবাড়ি, ২৭ জুনঃ বাইক ও লরির সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বিহারুহাট এলাকার যুবক অরুণ ইসলাম বাইক নিয়ে  ফুলবাড়ির দিকে যাচ্ছিল। ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়েন অরুণ ইসলাম। দুমড়ে মুচড়ে  যায় বাইকটি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।ঘাতক লরিটিকে আটক করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes