উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
ময়নাগুড়িতে চা পাতা বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে লরির সংঘর্ষ,আহত ২
জলপাইগুড়ি, ২৬ এপ্রিলঃ চা পাতা বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে লরির সংঘর্ষ।ঘটনায় আহত হলেন ২ জন। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ধরলা ব্রীজ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চা পাতা বোঝাই পিকআপ ভ্যানটি ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। সেইসময় একই রাস্তায় থাকা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় পিকআপ ভ্যানের।সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় জখম হন গাড়ির চালক ও সহকারী চালক।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় পুলিশ।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
