চাঁদা তুলতে গিয়ে দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রের

খড়িবাড়ি, ১৬ জানুয়ারি: সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে ভালুকগাড়ার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে বিহার থেকে খড়িবাড়ির দিকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই মর্মান্তিক মৃত্যু হয় পড়ুয়ার। ঘটনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। মৃত পড়ুয়ার নাম সূর্য গির।  খড়িবাড়ি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।  রাস্তায় গাড়ি ও ট্রাক চালকদের থেকে চাঁদা তুলছিল পড়ুয়ারা।

ঘাতক ট্রাকটির চালক ট্রাক না থামিয়ে এগিয়ে যায়। চাকার নীচে ঢুকে যায় দুই পড়ুয়া। একজনের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ট্রাকটি পুলিশ আটক করলেও চালকের খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes