বাড়িতে দুষ্কৃতী হানা! চাকু দেখিয়ে টাকা লুটের অভিযোগ

শিলিগুড়ি,২৪ নভেম্বরঃ বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে চাকু দেখিয়ে টাকা লুটের অভিযোগ। অভিযোগ প্রায় ৫০-৬০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপোর সামনে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দা এমডি নসিম ইতিমধ্যেই এই ঘটনায় খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় দুই ছেলেকে নিয়ে দোকানে ছিলেন এমডি নসিম।অন্যদিকে বাড়িতে একাই ছিলেন এমডি নসিমের স্ত্রী।সেইসময় বাড়ির বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে দরজা খুলে দেন তিনি।আর সেই সুযোগেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী।দুজনের মুখেই কালো কাপড় বাঁধা ছিল।এরপরই এমডি নসিমের স্ত্রী’র গলায় চাকু রেখে ভয় দেখিয়ে নগদ প্রায় ৫০-৬০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।তৎক্ষণাৎ স্বামীকে ফোন করে বিষয়টি জানান গৃহকর্ত্রী।অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetJojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes