নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা চারচাকা গাড়ির, প্রাণে বাঁচলেন মানুষ

ফুলবাড়ি, ৯ অক্টোবরঃ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজরে ধাক্কা মারলো ছোট চার চাকার গাড়ি।অল্পের জন্য রক্ষা পেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইপাড়া এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে ছোট চার চাকার গাড়ি সাউথ কলোনির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে।ভেঙে যায় বৈদ্যুতিক খুঁটিটি।দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।প্রাণে বাঁচেন গাড়ির চালক।ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes