কেক কেটে, বেলুনে সাজিয়ে শিলিগুড়িতে ‘চিকেন ডে’ পালন

শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানো থেকে শুরু করে রোগী, বডিবিল্ডারদের খাবারের মেনুতেও থাকে চিকেন।

কিন্তু মাঝেমধ্যে নানাভাবে ভুল বার্তার কারনে মুরগির মাংস খাওয়া নিয়ে গুজব ছড়ায়। যেকারণে চিকেন খেয়ে সুস্থ থাকুন সেই বার্তা দিতে ১৬ নভেম্বর ন্যাশনাল চিকেন ডে পালন শহর শিলিগুড়িতে।জাঁকজমকভাবে মঙ্গলবার শিলিগুড়ির বিধান মার্কেটে ন্যাশনাল চিকেন ডে পালন করা হয়।

এদিন বিধান মার্কেটের মুরগি হাটি সকাল থেকে বেলুন দিয়ে সাজানো হয়। বিভিন্ন দোকানের সামনে ন্যাশনাল চিকেন ডে ও মুরগির মাংস খাওয়ার উপকারিতার কথা জানিয়ে ফ্লেক্স লাগানো হয়। কেকও কাটা হয় ব্যবসায়ীদের তরফে।

ব্যবসায়ী তন্ময় সাহা বলেন, মুরগির মাংস শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। ডাক্তাররা বলে থাকেন মুরগির মাংস, ডিম খাওয়ার কথা। সস্তায় সহজলভ্য এমন প্রোটিন খুবই কম পাওয়া যায়। যেকারণে আজকে ‘ন্যাশনাল চিকেন ডে’তে মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbettipobet Built with ❤︎ by appycodes