খড়িবাড়ির চক্করমারিতে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১ ছিনতাইকারী

খড়িবাড়ি, ১৬ জুনঃ খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তে চক্করমারির এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ।

জানা গিয়েছে, গত ১০ জুন বিকেলে খড়িবাড়ির চক্করমারি এলাকায় বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে এসে মহিলার সোনার চেন ছিনতাই করে পালায় ২ দুষ্কৃতি।ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীকে চিহ্নিত করে পুলিশ।এরপর গতকাল রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এক ছিনতাইকারীকে।ধৃতের নাম পিন্টু গোয়ালা।রাজগঞ্জের ইরানি বস্তীর বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ধৃত আগেও বিহার, রাজস্থানে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছিল।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।আরেক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে খড়িবাড়ি থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes