চোখের সমস্যায় ভুগছে আমবাড়ির ছোট্টো দেবী, চিকিৎসার জন্য সাহায্যের আর্জি পরিবারের

রাজগঞ্জ, ৬ মেঃ খেলতে গিয়ে চোখে চুন ঢুকে যাওয়ার পর থেকে চোখের সমস্যায় ভুগছে আমবাড়ির সাত বছর বয়সী দেবী মন্ডল।তার চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানালেন পরিবার।

জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের আমবাড়ি মহামায়া কলোনির বাসিন্দা জয়ন্তী মন্ডলের মেয়ে দেবী মন্ডল।জয়ন্তী মন্ডলের স্বামী দিনমজুরের কাজ করেন ও তিনি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান।প্রায় একমাস আগে তার ৭ বছরের মেয়ে খেলতে খেলতে হঠাৎ করে তার ডান চোখে চুন ঢুকে যায়।স্থানীয় মানুষের সহযোগিতায় শিলিগুড়ি ও নেপালে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ হয়নি দেবী।

দেবীর মা জয়ন্তী মন্ডল বলেন, প্রায় একমাস আগে খেলতে খেলতে মেয়ের চুনের প্যাকেট ছিড়ে গিয়ে চোখে চুন ঢুকে যায়। গ্রামের মানুষের সাহায্যে নিয়ে দুবার মেয়ের চোখের অপারেশন করেও কোন লাভ হয়নি।চিকিৎসকেরা মেয়েকে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।তবে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

বর্তমানে বিনাচিকিৎসায় বাড়িতে রয়েছে ছোট্ট শিশুটি।চিকিৎসা করার সামর্থ্য নেই দিনমজুর পরিবারের।এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানিয়েছেন ছোট্টো শিশুটির পরিবার।  

সাহায্যের জন্য এই নম্বরে 7001899187/ 7407727872 যোগাযোগ করুণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes