প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ সহ গ্রেফতার ২

শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ সহ দুজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতদের নাম সাব্বির হোসেন  এবং মহম্মদ নাসের।

জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে একটি ট্রাকে করে ফুলবাড়ির জটিয়াকালি হয়ে  চোরাই কাঠ কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জটিয়াকালি এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে পুলিশ।ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সেগুন কাঠ।উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

পুলিশ সুত্রে জানা গেছে, কাঠ গুলি অসম থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে ছিল।ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetvolemobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes