শিলিগুড়িতে চুরি যাওয়া চার চাকার গাড়ি ডালখোলা থেকে উদ্ধার করলো পুলিশ

শিলিগুড়ি, ১৫ জুনঃ মাত্র কয়েকঘণ্টার মধ্যেই চুরি যাওয়া চার চাকার গাড়ি উদ্ধার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ।ডালখোলা থেকে গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত ১২ জুন সকালে প্রধাননগর থানা অন্তর্গত নেতাজী কলোনিতে একটি বাড়ির সামনে রাখা চার চাকার গাড়ি চুরি হয়।এরপরই অভিযোগ দায়ের করেন মালিক।অভিযোগ পেতেই তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গাড়িটি কবে, কখন চুরি হয়েছে তা জানতে পারে পুলিশ।এরপর প্রায় ৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া গাড়িটিকে ডালখোলা থেকে উদ্ধার করে পুলিশ।  

পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি থেকে গাড়িটি চুরি করার পর দুষ্কৃতিরা গাড়িতে ভুয়ো নম্বর লাগিয়ে নিয়েছিল।গাড়িটি বিহারে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুষ্কৃতিরা টের পেতেই ফেরার হয়ে যায়।যদিও দুষ্কৃতিদের ছবি হাতে এসেছে পুলিশের।বৃহস্পতিবার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালিকের হাতে গাড়ি তুলে দেওয়া হয়।গাড়ি ফিরে পেয়ে খুশি মালিক সঞ্জীব গুপ্তা।

গোটা ঘটনার তদন্তে পুলিশ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisritzbet girişurfa haberşanlıurfa habersekabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetholiganbetmatbetimajbetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomimajbet giriş Built with ❤︎ by appycodes