পৃথক দুটি চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার চুরির সামগ্রী

শিলিগুড়ি, ১৩ মার্চঃ পৃথক দুটি চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী।ধৃতদের নাম প্রকাশ বর্মন এবং শম্ভু সাহা।

সূত্রের খবর, চলতি মাসেই শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ভানুনগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।সোনার অলঙ্কার চুরি হয়।এরপর ঘটনার অভিযোগ করা হয় থানায়।তদন্তে নেমে প্রথমে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে চুরির সোনা ক্রয় করা দোকানদারের বিষয়ে জানতে পারে পুলিশ।এরপর রবিবার চুরির সামগ্রী সহ সোনার দোকানের মালিক প্রকাশ বর্মনকে গ্রেফতার করে পুলিশ।৯৩ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ।        

অন্যদিকে, গত জানুয়ারি মাসে প্রণামী মন্দির রোডে একটি বাড়িতে সোনা পরিষ্কারের নামে প্রতারণার ঘটনা ঘটে।এই ঘটনার তদন্তে নেমে শম্ভু সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ।অভিযুক্তদের কাছ থেকে ২২ গ্রাম সোনাও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisamgbahismatadorbetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinopusulabet girişjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetbetciograndpashabetimajbetmatbetbetcio girişpusulabet girişgrandpashabet girişholiganbet girişcasinolevantholiganbetpusulabetsekabet Built with ❤︎ by appycodes