নকশালবাড়ি, ১৮ মেঃ চুরির সামগ্রী সহ ২ জনকে গ্রেফতার করলো নকশালবাড়ি থানার পুলিশ।নকশালবাড়ির বেঙ্গাই জোত এলাকা থেকে গ্রেফতার করা হয় দুজনকে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে পুলিশের মোবাইল ভ্যান বেঙ্গাই জোত এলাকায় গিয়ে ২ সন্দেহভাজন যুবকদের আটক করে।তাদের হেফাজত থেকে ২টি সিলিন্ডার গ্যাস ও মোটর উদ্ধার করা হয়।এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।
ধৃতদের নাম সুরজ সিং ও ঈশ্বর রায়। তারা নকশালবাড়ির লালপুলের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
