এনজেপি স্টেশনে খোয়া যায় অস্ট্রেলিয়ার বাসিন্দার ব্যাগ, উদ্ধার করলো জিআরপি  

শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ বিদেশ থেকে পাহাড় ঘুরতে এসে এনজেপি স্টেশনে খোয়া যায় ব্যাগ সহ মূল্যবান সামগ্রী।জিআরপি পুলিশের তৎপরতায় কিছুদিনের মধ্যেই ফিরে পেলেন খোয়া যাওয়া সেই সামগ্রী।ঘটনায় গ্রেফতার ২ জন।  

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা রুবেন জোনাথন পেটলি গত ১১ নভেম্বর এনজেপি স্টেশনে নামেন।দার্জিলিঙে যাওয়ার কথা ছিল তার।তবে এনজেপি স্টেশনেই তার একটি ব্যাগ চুরি হয়ে যায়।সেই ব্যাগে ছিল মূল্যবান ক্যামেরা, পাসপোর্ট, একটি ল্যাপটপ, ট্যাব  সহ ১৭ হাজার নগদ টাকা।ঘটনার পর তড়িঘড়ি এনজেপি জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন রুবেন জোনাথন।

এই ঘটনার তদন্তে নেমে শুক্রবার শিলিগুড়ির খালপাড়া থেকে ফালাকাটার বাসিন্দা দীপক বর্মন ও মালদার বাসিন্দা শান্তনু করকে গ্রেফতার করে এনজেপি জিআরপি আধিকারিকেরা।তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত সামগ্রী।

এই বিষয়ে এনজেপি জিআরপি’র আইসি অনুপম মজুমদার জানান, ধৃতরা বিভিন্ন সময় বিভিন্ন  চুরি ঘটনার সঙ্গে জড়িত।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে জিআরপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


neredebahisjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetDeneme Bonusu Veren SitelerbahiscasinolunabetjojobetpusulabetvdcasinograndpashabetsekabetmatbetimajbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetromabettophillbetjojobetjojobetgrandpashabetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet girişcasibom1wincratosroyalbetgameofbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetbetgitbetgitwbahisinterbahisbetbey girişwbahisinterbahisbetgarantitlcasinocasibommatbetGrandpashabetsekabetimajbetpusulabetvdcasino girişsekabet girişbettiltpalacebetnesinecasino1winibizabetcratosroyalbetgrandpashabetgameofbetsonbahisholiganbetholiganbet girişgrandpashabetgrandpashabet girişbettilt girişpusulabet girişdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes