বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হামলায় জখম যুবকের মৃত্যু, গ্রেফতার ৫

শিলিগুড়ি,৯ মেঃ বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছিল যুবক।আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল তার।

গত মঙ্গলবার রাতে নকশালবাড়ির টুকরিয়া মোড়ের এক বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন শান্তিনগরের চাউমিন বিক্রেতা জয় বর্মন(২৪)।যুবককে একা পেয়ে বেশকিছু যুবক তার ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় মারধর করে বলে অভিযোগ।আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়।

এদিকে ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।ধৃতরা হল আদেশ নাগেসিয়া, শেখর কুঁজুর, অভয় নাগেসিয়া, ওম কিষাণ ও গগন নাগেসিয়া।প্রথম তিনজন নিউ চামটা চাবাগানের ও বাকি দুজন টাইপু চাবাগানের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, এই ৫ যুবক বিয়েতে এসে জয় বর্মণের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং জয়কে একা পেয়ে মারধর করে।ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet güncel girişjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes