চোখের জলে বিষ্ণুব্রত বর্মনকে শেষ বিদায় জানালেন কোচবিহারবাসী

কোচবিহার,৩০ জুলাইঃ চোখের জলে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিষ্ণুব্রত বর্মনকে শেষ বিদায় জানালেন কোচবিহারবাসী।

বুধবার কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে তাঁর মরদেহ কোচবিহারে এসে পৌঁছায়।কোচবিহারের দেবীবাড়িতে বিষ্ণুব্রত বাবুর নিজের বাড়িতে প্রথমে দেহ নিয়ে যাওয়া হয়।তারপর সেখান থেকে তাঁর পাড়ার ক্লাব দেবী বাড়ি অ্যাথলেটিক ক্লাবের সামনে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়।সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া জগতের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।সেখান থেকে তাঁর মরদেহ কোচবিহার স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় সেখানে ও কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক মিহির গোস্বামী, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা।কোচবিহার মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbet giriştipobetcasino sitelerichild pornesrar satın alimajbetimajbet Built with ❤︎ by appycodes