কোচবিহার এবিএন শীল কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কোচবিহার, ৫ ডিসেম্বরঃ কোচবিহার এবিএন শীল কলেজের সিস্টার নিবেদিতা গার্লস হোস্টেলে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম নিবেদিতা সরকার।কোচবিহার এবিএন শীল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল সে।দর্শন নিয়ে পড়াশনা করতো।আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের বাসিন্দা ছিল এই ছাত্রী।

সোমবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোস্টেলে থাকা অন্যান্য ছাত্রীরা।খবর পেয়ে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes