শিলিগুড়িতে করোনায় মৃত্যু পুলিশ অফিসারের, শোকের ছায়া পুলিশ মহলে

শিলিগুড়ি, ৮ জুনঃ করোনায় মৃত্যু হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে কর্মরত পুলিশ অফিসার সঞ্জীব পোদ্দারের।শোকের ছায়া পুলিশ মহলে।

জানা গিয়েছে, সোমবার তার মৃত্যু হয়েছে।সঞ্জীব পোদ্দার রেখে গেলেন তার স্ত্রী ও ২ সন্তানকে।গত ফেব্রুয়ারি মাসেই তাকে ডিটেকটিভ ডিমার্টমেন্টে বদলি করা হয়েছিল।এর আগে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি।

প্রায় ১ মাস ধরে করোনার বিরুদ্ধে লড়াই করছিলেন।মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।গত দুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়।এরপর গতকাল তার মৃত্যু হয়।    

শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরভ শর্মা পুলিশ অফিসারের মৃত্যুতে শোক প্রকাশ করেন।তিনি বলেন, সঞ্জীব পোদ্দারের পরিবারের পাশে রয়েছেন তারা।অন্যদিকে, আজ সঞ্জীব পোদ্দারের পরিবারের সদস্যরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন।পরিবারকে সবরকমভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি।        

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetjojobetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes